সাংবাদিক আরিফের বাবার দাফন সম্পন্ন সাংবাদিক আরিফের বাবার দাফন সম্পন্ন - ajkerparibartan.com
সাংবাদিক আরিফের বাবার দাফন সম্পন্ন

3:53 pm , August 23, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক যায়যায়দিন পত্রিকার ব্যুরো প্রধান আরিফুর রহমানের বাবা কৃষি ব্যাংকের অব. সিনিয়র প্রিন্সিপাল অফিসার বীর মুক্তিযোদ্ধা মো. বাহাউদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী এবং তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে নগরীরকাজীপাড়া মসজি প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো: ফারুক, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, ভোরের অঙ্গীকারের সম্পাদক মাহফুজুর রহমান সুজন, সুন্দরবন পত্রিকার প্রকাশক-সম্পাদক মুজিব ফয়সাল, সমকালের প্রতিনিধি সুমন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথার মার্কাজ মসজিদ গোরস্থানে দাফন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT