3:51 pm , August 23, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্যালয়ের আয়োজনে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার আল-বেরুনী, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফয়সাল, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দীন মানিক বীর প্রতীক, মেট্রোপলিটন প্রেসক্লাব’র সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থীরা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে গ্রুপ ভিত্তিক আলোচনা ও কর্মশালা পরিচালনা করা হয়।
