লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু - ajkerparibartan.com
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

3:43 pm , August 23, 2022

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে দাদার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোসা. সাহিদা (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকার মান্নান ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সাহিদা চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ইচাকান্দি এলাকার বাসিন্দা মো. সালাহউদ্দিনের মেয়ে। সাহিদা ওই এলাকার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
মৃত সাহিদার চাচি বিবি রহিমা জানান, গত ৪ দিন আগে রাঙ্গুনীয়া থেকে পরিবারের সঙ্গে লালমোহনে দাদার বাড়িতে বেড়াতে আসে সাহিদা। মঙ্গলবার দুপুরের দিকে ছোট বোনসহ বাড়ির পুকুরে গোসল করতে নামে সে। সাঁতার না জানার কারণে পুকুরের মাঝে চলে যায় সাহিদা। এসময় তার বড় বোন সালমা গোসল করতে এসে সাহিদাকে ডুবে যেতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সাহিদাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT