বিদায়ী পুলিশ কমিশনার ও ব্যাংক কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান বিদায়ী পুলিশ কমিশনার ও ব্যাংক কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান - ajkerparibartan.com
বিদায়ী পুলিশ কমিশনার ও ব্যাংক কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান

3:11 pm , February 7, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ আইজিপি পদে পদোন্নতি পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) ও সোনালী ব্যাংকের পদোন্নতি পাওয়া কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার একেএম সেলিম আহমেদকে কৃষিবিদ ইনস্টিটিউশন সংবর্ধনা দিয়েছে। রোববার রাতে সংগঠনের সাগরদি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেআইবির বরিশাল জেলার সভাপতি ও রহমতপুর কৃষি ইনস্ট্রিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ হৃদয়শ্বর দত্ত। কেআইবির সাধারন সম্পাদক কৃষিবিদ ও বরিশাল জেলা প্রাণি সম্পদ অফিসার ড. মোঃ নুরুল আলমের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) প্রলয় চিসিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহীম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT