সাংবাদিক লোকমানের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন সাংবাদিক লোকমানের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন - ajkerparibartan.com
সাংবাদিক লোকমানের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন

3:02 pm , February 5, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ স্থানীয় দৈনিক সময়ের বার্তার প্রকাশক, সম্পাদক ও শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দপ্তর সম্পাদক এম. লোকমান হোসাইন এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছে গণমাধ্যমকর্মীরা। শনিবার সদর রোডে এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় দৈনিক বরিশালের কাগজ বার্তা সম্পাদক নুরুজ্জামানের সভাপতিত্বে ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিল করা সহ গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল ডিজিটাল আইনে আটককৃর্ত গণমাধ্যম কর্মীদের মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট কলমিষ্ট সিনিয়র সাংবাদিক আলম রায়হান, স্থানীয় দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক, সম্পাদক ও শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক এম জহির ও ফুয়াদ হোসেন প্রমুখ। এসময় মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে অংশ গ্রহন করে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন বরিশাল শাখার সদস্য ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT