তবে সাইজ ছোট ॥ স্বাদ নেই রেকর্ড পরিমান শীতের ইলিশ এসেছে তবে সাইজ ছোট ॥ স্বাদ নেই রেকর্ড পরিমান শীতের ইলিশ এসেছে - ajkerparibartan.com
তবে সাইজ ছোট ॥ স্বাদ নেই রেকর্ড পরিমান শীতের ইলিশ এসেছে

3:01 pm , February 5, 2022

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে এবার রেকর্ড পরিমানে শীতের ইলিশ মিলেছে। মৎস্য বিভাগের মতে এই মৌসুমটি ইলিশের সুপ্ত মৌসুম হতে পারে। এ নিয়ে চলছে গবেষনা। তবে অধিকাংশ ইলিশ মোহনায় ধরা পড়ায় এর সাইজ ছোট। স্বাদ অনেকটাই কম হওয়ায় বেচাকেনায় বিব্রত ব্যবসায়ীরা।
গত পহেলা ডিসেম্বর থেকে এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বরিশালের ইলিশ মোকামগুলোতে ৩০ হাজার মেট্রিক টন ইলিশ এসেছে। গতবার এসেছিলো ১০ টন। ইলিশের প্রকৃত মৌসুমেবরিশালে ইলিশ না আসা এবং অসময়ে ইলিশ আসা নিয়ে ইতিমধ্যেই গবেষনা শুরু করেছে মৎস্য বিভাগ। বলা হচ্ছে হতে পারে এটি ইলিশের সুপ্ত মৌসুম। জাটকা নিধন বন্ধ ও মা ইলিশ রক্ষায় সফল হওয়ার সুফল হিসেবে এটাকে দেখছে মৎস্য বিভাগ।
এতো ইলিশের মধ্যেও বড় ইলিশের দেখা মিলছে না। আড়তদারদের মতে শীতের এই সময়টায় প্রতিদিন প্রায় ৫০ টন ইলিশ বরিশাল এলেও সব ইলিশই ছোট। তাই ভালো দাম পাচ্ছেন না তারা। এদিকে মৌসুমে ইলিশ না মেলায় এবং অসময়ে ইলিশ আসায় ইলিশের ব্যবসা নিয়ে আড়তদারদের থাকতে হচ্ছে অনিশ্চয়তায়। এমন দাবি করে আড়তদাররা বরিশালে ইলিশের বর্তমান অবস্থার একটি গবেষনা দাবি করেছেন।বরিশাল ইলিশ মোকামে এখন ইলিশ কেনা বেচা জমজমাট দেখা গেলেই খুচরা বিক্রেতারা দাবি করছেন অন্যকথা। তাদের মতে শীতের ইলিশ ঝাকে ঝাকে ধরা পড়ায় বাজারে আসছে না শীতকালীন দেশীয় প্রজাতির মাছ। এদিকে শীতের ইলিশের স্বাদ কম হওয়ার এর বেচাকেনাও ভালো নয়। সে কারনে মারা পড়ছে ব্যবসা।
এ অবস্থায় ইলিশ গবেষকের দাবি হলো সাগর মোহনা থেকেই সব ইলিশ ধরা হচ্ছে বলে ইলিশ নদীর মিঠা পানিতে আসতে পারছে না। ইলিশ যত মিঠা পানিতে সাতার দেবে ততোই এর স্বাদ ও সাইজ ভালো হবে। তাদের গবেষনা মতে প্রায় সব ইলিশ ধরা পড়ছে ঢালচরসহ সাগর মোহনায়। স্থানীয় নদীতে ইলিশ মিলছে না। তাই ইলিশ পেলেও মিলছে না সাইজ এবং স্বাদ বলে দাবি করেছেন ইলিশ কর্মকর্তা ও গবেষক ড বিমল চন্দ্র দাস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT