2:54 pm , February 5, 2022
বিশেষ প্রতিবেদক ॥ শুক্রবার সপ্তাহিক ছুটির কারণে দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষা হ্রাসের ফলে করোনা রোগীর সংখ্যা কমলেও সংক্রমন হার সাড়ে ৬ ভাগ বেড়ে ৪৩.৫৩%-এ উন্নীত হয়েছে। আগের দিন তা ছিল ৩৬.৯৯%। শণিবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ অঞ্চলের ৬ জেলায় মাত্র ২৫৫ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে সর্বমোট করোনা শনাক্তের সংখ্যা ৫০ হাজার ২৮৮ জনে উন্নীত হয়েছে। গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু সংবাদ না থাকলেও গত শুক্রবার পর্যন্ত এ অঞ্চলে ৬৮৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ১০১ জন সহ এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ৫৯৯ জন। সুস্থতার হার প্রায় ৯১%। গত ২৪ ঘন্টায় নগরীতে ৪২ জন সহ বরিশাল জেলায়ই আক্রান্তের সংখ্যা ছিল ৫৪। জেলাটিতে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার আগের দিনের ৪০.১২% থেকে গত ২৪ ঘন্টায় ৪৮.২১%-এ বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে নগরীতে প্রায় ১২ হাজার সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দড়াল ২০ হাজার ৩২৯ জনে। মারা গেছেন ২৩২ জন। এ সময়ে ভোলাতে ৬৯ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬.২৩%। জেলাটিতে এ পর্যন্ত ৭ হাজার ৫৩৯ আক্রান্তের মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে।
দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় শনাওক্তের হার ছিল সর্বোচ্চ। এ সময়ে জেলাটিতে ২৭ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৯.২৬%। এ পর্যন্ত দক্ষিণাঞ্চলের সকর্বাধিক সংক্রমন হারের এ জেলাটিতে শনাক্তের সংখ্যা দাড়াল ৫ হাজার ২৬৮ জনে। জেলাটিতে মারা গেছেন ৬৯ জন। এ অঞ্চলে সর্বাধীক মৃত্যুহারের বরগুনাতেও গত ২৪ ঘন্টাঢয় সংক্রমন হার ছিল ৪৫.৪৫%। এসময়ে জেলাটিতে ২২ জনের নমুনা পরিক্ষায় ১০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ২৯১ জনে। ইতোপূর্বে মারা গেছেন ৯৯ জন। পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় ৬ জনের নমুনা পরিক্ষায় একজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে জেলাটিতে শনাক্তের হার ছিল ১৬.৬৭ %। জেলাটিতে ইতোমধ্যে করোনা সংক্রমন সংখ্যা ৬ হাজার অতিক্রম করে আরো ৬৬ জন যোগ হয়েছে। মারা গেছেন ৮৩ জন।
