শিশুদের হাতেখড়ি উৎসব অনুষ্ঠিত শিশুদের হাতেখড়ি উৎসব অনুষ্ঠিত - ajkerparibartan.com
শিশুদের হাতেখড়ি উৎসব অনুষ্ঠিত

2:53 pm , February 5, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ সর্বজনীন সরস্বতী পূজা উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্ম কল্যান ট্রাষ্ট আয়োজিত শিশুদের হাতেখড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর কালীবাড়ি রোডস্থ ধর্মরক্ষিনীসভায় বিদ্যাদেবী সরস্বতী পূজা- উপলক্ষে বরিশালে প্রথম এবং সমগ্র বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট নেতৃবৃন্দ। দেবীর অঞ্জলী প্রদান শেষে প্রায় ৬০জন শিশুর হাতেখড়ি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরহিত্য করেন নিখিল গাঙ্গুলি। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি ভানু লাল দে। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের আলোকিত মানুষ হবার মানসে প্রথম অক্ষর জ্ঞান প্রদান করেন বিজয় কৃষ্ণ দে, বীর মুক্তিযোদ্ধা মানবেন্দ্র বটব্যাল, শেরেবাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: রণজিৎ খাঁ, সাবেক অধ্যক্ষ ডা: ভাস্কর সাহা, ডা: স্বপন কুমার মিত্র, ডাঃ অসীম সাহা, অধ্যক্ষ অসীম সমদ্দার,পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কেশব কর, এ্যাড. হিরণ কুমার দাস মিঠু, সাবেক অধ্যক্ষ বিমল চক্রবর্ত্তী, সাবেক অধ্যক্ষ সহদেব রায়, বিএম কলেজের বাংলা বিভাগের প্রধান দেবাশীষ হালদার, প্রকৌশলী সুশান্ত সাহা, অমৃতলাল দে কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র,পাল,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু, সুরুচি কর্মকার, সাংবাদিক সুশান্ত ঘোস, সাবেক ব্যাংকার নন্দদুলাল সাহা, বিশ্বজিৎ ঘোষ বিশু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধখ্রিস্টান ঐক্য পরিষদের মহানগরের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, অপর্না খান, ব্যাংকার দেবাশীষ কুন্ডু, এ্যাড. সুভাষ দাস, স্বপনকর, তাপস কর্মকার, রনজিৎ সেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং সকল কর্মকর্তা-কর্মচারি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের সহযোগীতায় ছিল বেসরকারী সংস্থা এস পি এস, সমগ্র অনুষ্ঠানটি প্রানবন্ত ছিল এবং উপস্থিত সকলে এ ধরণের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শিশুদের হাতে খড়ি সহ শিক্ষা উপকরণ ব্যাগ, গেঞ্জি, সিলেট, পেন্সিল, আদর্শলিপি ইত্যাদি প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT