শিক্ষার্থীদের জন্য মৃত্যুর পর নিজের দেহ দান করে গেছেন স্কুলশিক্ষক শিক্ষার্থীদের জন্য মৃত্যুর পর নিজের দেহ দান করে গেছেন স্কুলশিক্ষক - ajkerparibartan.com
শিক্ষার্থীদের জন্য মৃত্যুর পর নিজের দেহ দান করে গেছেন স্কুলশিক্ষক

3:11 pm , February 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য নিজের দেহ দান করে গেছেন কাউখালী উপজেলার বৌলাকান্দা বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শচীন্দ্র নাথ রায় । গত ১ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বাড়ি নগরীর কাউনিয়া ক্লাব রোড এলাকায়। শচীন্দ্র নাথ রায় সারা জীবন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়িয়েছেন। মৃত্যুর পরও চেয়েছেন শিক্ষার জন্য নিজেকে বিলিয়ে দিতে। তাই মরণোত্তর ধর্মীয় কিছু আচার শেষে গত ২ ফেব্রুয়ারি সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিনের কাছে মরদেহ হস্তান্তর করেন শচীন্দ্রের সন্তানরা। শচীন্দ্রের ছেলে সহকারী অধ্যাপক মানস কুমার রায় বলেন, বাবা জাতি গড়ার একজন কারিগর। অমৃত্যু তিনি নিঃস্বার্থভাবে মানবকল্যাণের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সঙ্গে পড়িয়েছেন ‘মৃত্যুর পর চিকিৎসাশিক্ষায় নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। মেডিকেলের শিক্ষার্থীদের জন্য মরণোত্তর দেহ দান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমার বাবা। শের-ই-বাংলা মেডিকেলে কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ‘শচীন্দ্র নাথ রায়ের মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে তার পরিবার। এই দেহ দিয়ে চিকিৎসাবিজ্ঞান অধ্যয়নে শিক্ষার্থীরা উপকৃত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT