দক্ষিণাঞ্চলে করোনা শনাক্তের হার ৪০ ভাগের উপরে ॥ ২৪ ঘন্টায় আক্রান্ত আরো ৩৭৫ জন দক্ষিণাঞ্চলে করোনা শনাক্তের হার ৪০ ভাগের উপরে ॥ ২৪ ঘন্টায় আক্রান্ত আরো ৩৭৫ জন - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে করোনা শনাক্তের হার ৪০ ভাগের উপরে ॥ ২৪ ঘন্টায় আক্রান্ত আরো ৩৭৫ জন

3:13 pm , February 3, 2022

বিশেষ প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে করোনা শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বৃহস্পতিবার দুপরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় ৪৬ জন কমলেও শনাক্তের হার এখনো ৪০.১১%। তবে নগরী সহ বরিশাল জেলাতে এসময়ে শনাক্তের হার ছিল ৪৭%-এর ওপরে। ঝালকাঠিতে প্রায় ৪৫%। স্বাস্থ্য দপ্তরের হিসেবে বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৯৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৭৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আগের দিন এ অঞ্চলে ১ হাজার ৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ৪২১ জন। শনাক্তের হার ছিল ৪০.৫২%। সে হিসেবে ২৪ ঘন্টায় শনাক্তের হার মাত্র দশমিক ৪১% কমলেও প্রায় সবগুলো জেলাতেও পরস্থিতি প্রায় একই রকম ছিল। এ নিয়ে দক্ষিণাঞ্চলে সর্বমোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৪৯ হাজার ৮৪৩ জনে। আর ২৪ ঘন্টায় ১২৯ জন সহ সর্বামোট সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ৩৭৯ জন। সুস্থতার হার গত এক মাসে ৯৮ ভাগ থেকে ইতোমধ্যে ৯১-এ হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় নগরীতে ৬৩ জন সহ বরিশাল জেলায় নতুন ১৫০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা আগের দিন ছিল ১৪৫ জন। তবে এ সময়ে নগরীতে আগের দিনের ৬৮ জন থেকে সংক্রমন ৬৩ জনে হ্রাস পেলেও এ ধারা কতটুকু টেকসই হবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞ চিকিৎসকগন। এ নগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চলের কোথাও এখনো নুন্যতম কোন স্বাস্থ্য বিধি কেউ অনুসরন করছে না। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ কোন জেলা প্রশাসনেরও মাথা ব্যথা নেই।
গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে ১ জন বেড়ে ৫০ জনে উন্নীত হয়েছে। শনাক্তের হারও আগের দিনের ২৪.০৬% থকে ৩৯.০৬%-এ বৃদ্ধি পেয়েছে। ভোলাতে শনাক্তের সংখ্যা আগের দিনের ৫৫ থেকে ৪৪ জনে হ্রাস পেলেও গত ২৪ ঘন্টায় শনাক্তের হার আগের দিনের ৩২.৭৩% থেকে প্রায় ২৭%-এ হ্রাস পেয়েছে। পিরোজপুরেও আগের দিনের ৪৯ জন থেকে গত ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা ৪২ জনে হ্রাস পেয়েছে। জেলাটিত সংক্রমনের হার আগের দিনের ৪১.৫৩% থেকে ৩৫.২৯%-এ হ্রাস পেয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এ দিকে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ মৃত্যুহারের বরগুনাতে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩১.১১% থেকে ৩৮.৭১%-এ বৃদ্ধি পেয়ে ২৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের সর্বাধিক সংক্রমনের ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় ৬৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমনের হার আগের দিনের ৫৬.০৩% থেকে ৪৪.৮৩%-এ হ্রাস পেয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে সর্বমোট ৪৯ হাজার ৮৪৩ জন আক্রান্ত ও মৃত ৬৮৩ জনের মধ্যে নগরীতে প্রায় ১২ হাজার আক্রান্ত ও ১০৩ জনে মৃত্যু হয়েছে। নগরী সহ জেলায় মারা গেছেন ২৩১ জন। আর জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার অতিক্রম করে আরো ১৪৫ যোগ হয়েছে। দ্বীপ জেলা ভোলাতে ৭ হাজার ৪৭০ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৯২ জন। পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৮১ জন। মৃত্যু হয়েছে ১০৯ জনের। পিরোজপুরেও আক্রান্তের সংখ্যা ৬ হাজার অতিক্রম করে আরো ২৮ যোগ হয়েছে। মারা গেছেন ৮৩ জন। দক্ষিণাঞ্চলের সর্বাধিক মৃত্যু হারের বরগুনাতে ৪ হাজার ২৪৫ জন আক্রান্তের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT