দেশের শিক্ষাখাতের সাফল্য বিশ্বে স্বীকৃত: এমপি শাওন দেশের শিক্ষাখাতের সাফল্য বিশ্বে স্বীকৃত: এমপি শাওন - ajkerparibartan.com
দেশের শিক্ষাখাতের সাফল্য বিশ্বে স্বীকৃত: এমপি শাওন

3:11 pm , February 3, 2022

লালমোহন প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে দেশের শিক্ষাখাতে যে সাফল্য অর্জিত হয়েছে তা বিশ্বে দরবারে স্বীকৃত বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, শেখ হাসিনা সর্বদা দেশের জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে উন্নয়নের মহাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের সর্বখাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহনের নূরুন্নবী চৌধুরী শাওন মহাবিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাসহ আরও অনেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT