প্রতারনার মাধ্যমে প্রতিবন্ধীর জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারনার মাধ্যমে প্রতিবন্ধীর জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ - ajkerparibartan.com
প্রতারনার মাধ্যমে প্রতিবন্ধীর জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ

3:09 pm , February 3, 2022

হিজরা প্রতিবেদক ॥ কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের বজলু রহমান হাওলাদারের ছেলে মেহেন্দিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও মধ্য আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাচান মাহমুদ সায়েদ তার প্রতিবন্ধি চাচা সহিদুল রহমান হাওলাদারে সাথে প্রতারনা করে ৮০ শতাংশ জমি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সহিদুল ইসলাম হাওলাদার জানান, ছেলে মুনমুন গত ২৫ জানুয়ারী প্রতিবন্ধি ভাতা দেওয়ার কথা বলে অটো রিক্সাযোগে আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের সামনে নেয়। তখন সহিদুল হাওলাদারের ছেলে মুনমুন ইউনিয়ন পরিষদে গিয়ে বেড়িয়ে আসার পর বলে এখানে ফরম নেই, হিজলায় যেতে হবে। পথিমধ্যে সায়েদ মাষ্টার ঐ অটো রিক্সায় উঠে হিজলা উপজেলা খুন্না বাজারের ব্যবসায়ী ও মাষ্টার মিজান এর ভবনের নিচ তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি দেখেন মেহেন্দিগঞ্জ উপজেলার দলিল লেখক নুরু কমিশনার সাথে একজন অপরিচিত লোক বসা আছে। কিছুক্ষন পর ঐ রুমে প্রবেশ করে আন্ধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম সহ কয়েকজন। তখন সহিদুল হাওলাদারকে একটি দলিলে স্বাক্ষর দিতে বললে তিনি অস্বীকৃতি জানায়। তখন তার ভাতিজা সায়েদ মাষ্টার তার গলায় ছুরি ধরে স্বাক্ষর না করলে হত্যার হুমকি দেয়। তখন তিনি ভয়ে অচেতন হয়ে পড়ে। কিছুক্ষন পরে তার জ্ঞান ফিরলে জোড়পূর্বক দলিলে স্বাক্ষর নেয়। এ বিষয়ে সায়েদ মাষ্টার মাষ্টার জানায়, সহিদুল হাওলাদারের দ্বিতীয় স্ত্রীর সন্তান মুনমুন তার নিকট থেকে ৮০ শতাংশ জমি বিক্রির কথা বলে এক বছর পূর্বে ১ লক্ষ টাকা নেয় এবং বাকি টাকা দলিল দিয়ে নিয়েছে। মেহেন্দিগঞ্জে দলিল না হয়ে হিজলায় করা হয়েছে জানতে তিনি বলেন, কমিশন দলিল যে কোনো জায়গায় হতে পারে। তিনি আরো বলেন সহিদুল হাওলাদার অন্যান্য ছেলেদের ভয়ে গোপনীয়তা রক্ষার জন্য হিজলায় করা হয়েছে। দলিল লেখক নুরু কমিশনার জানায়, বাংলাদেশের যে কোনো জায়গায় কমিশন দলিল করতে পারি। যেখানে দলিল হয়েছে সেই ভবনের মালিক মাষ্টার মিজানুর রহমান জানায়, সায়েদ মাষ্টার ফোন করে বলে আপনার বাসায় মেহমান নিয়ে যাব। তখন আমার স্ত্রীকে ফোন দিয়ে রুমের দরজা খুলে দিতে বলেন। পরে জানতে পারেন সায়েদ মাষ্টার বাসায় তার চাচা থেকে একটি জমির দলিল সম্পাদন করেছে। স্থানীয় লিটন হাওলাদার জানায়, সায়েদ মাষ্টার প্রতারনা করে চাচা সহিদুল ইসলামের জমি দলিল করেছে। এ ঘটনায় সহিদুল হাওলাদারের বড় ছেলে জসিম হাওলাদার কাজিরহাট থানায় একটি অভিযোগ করতে যায়। এ কথা শুনে সায়েদ মাষ্টার ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে মারধর করেছে। এ বিষয়ে কাজিরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে তাদেরকে আদালতে যাওয়ার পরার্মশ দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT