3:39 pm , February 1, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ সদ্য সহকারী পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত বরিশালের ৮ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। ৩১ জানুয়ারী রাতে তাদের পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। কিছু দিন আগে তারা সবাই সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন। কিন্তু পদায়ন না হওয়ায় তারা নিজ নিজ কর্মস্থলে কর্মরত ছিলেন। স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ এম জহিরুল ইসলাম কে ঝালকাঠি ১’শ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্বাবোধায়ক,পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিশির রঞ্জন অধিকারীকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে পিরোজপুর সদর হাসপাতালে সংযুক্ত,মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা কে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্টি হাসপাতালের সহকারী পরিচালক,হিজলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন-অর-রশিদ কে বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন),কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডাঃ মোঃ জালাল মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ঢাকা আইএইচটির সহকারী পরিচালক হিসাবে সংযুক্ত,গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. মনিরুল ইসলাম কে ভোলা ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক,কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান কে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে মাদারীপুর আইএইচটির সহকারী পরিচালক হিসাবে সংযুক্ত এবং মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান কে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে টুঙ্গীপাড়া আইএইচটির সহকারী পরিচালক হিসাবে সংযুক্ত করা হয়েছে।
