পুলিশে নিয়োগ শুরু পুলিশে নিয়োগ শুরু - ajkerparibartan.com
পুলিশে নিয়োগ শুরু

3:15 pm , February 1, 2022

 

পরিবর্তন ডেস্ক ॥ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি। দেশের ৬৪ জেলা থেকে চার হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। যাদের ৩ হাজার ৪০০ জন পুরুষ এবং ৬০০ নারী।বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। এটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।আবেদনের যোগ্যতা ঃ বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে মধ্যে। পাশপাশি প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।শারীরিক যোগ্যতা ঃ পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তান) কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। এছাড়া মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।যেভাবে আবেদন ঃ আগ্রহী প্রার্থীদের ঢ়ড়ষরপব.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (িি.িঢ়ড়ষরপব.মড়া.নফ)।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT