3:13 pm , January 31, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চুড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার নির্বাচন কমিশনার আফজালুল করিম এ চুড়ান্ত তালিকা ঘোষণা করেন। আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে ১১ পদের বিপরীতে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে জাতীয়দাবাদী আইনজীবী ফোরাম এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পূর্ন প্যানেলে প্রার্থী রয়েছে। আইনজীবী সমিতির নিয়মের বেড়াজালে প্যানেল হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে না। সভাপতি পদের তিন প্রার্থী হলো- এ্যাড. লস্কর নুরুল হক, এ্যাড. এসএম সাদিকুর রহমান লিংকন ও এ্যাড. একেএম আলমগীর হোসেন। সহ-সভাপতির দুই পদে রয়েছেন অসীম কুমার বাড়ৈ, মোস্তাফিজুর রহমান নওশের, বিষ্ণুপদ মুখার্জী ও সৈয়দ মাসুম মিয়া রেজা। সাধারন সম্পাদকের ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুল কালাম আজাদ ইমন ও এ্যাড. রফিকুল ইসলাম খোকন। অর্থ সম্পাদকের ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাইফুল ইসলাম মোল্লা ও আঃ মালেক। যুগ্ম সম্পাদকের ২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাহিদুল ইসলাম পান্না, বিউটি সুলতানা, কাজী আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবির খান-০৩। নির্বাহী সদস্যর ৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহিন উদ্দিন মিয়া, আনোয়ার হোসেন বাচ্চু, আর্শিব উদ্দিন শাওন, আতিকুর রহমান খান রাজু, ডায়েজ মোহাম্মদ রিয়াজ, সুমন বাড়ৈ, খন্দকার মোঃ আব্দুস সোবাহান ও মতিউর রহমান সেন্টু।
