দিপুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন দিপুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন - ajkerparibartan.com
দিপুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

3:19 pm , January 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বীর মুক্তিযোদ্ধা রমেন্দ্র নাথ হালদারের সন্তান সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা কমিটির সদস্য ও কাঠ মিস্ত্রি দিপু হালদারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির উদ্যোগে রোববার নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়। দুলাল মজুমদারের সভাপতিত্বে বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত দিপু হালদারের বোন রাবেয়া বেগম সঞ্জু, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, আইউব আলী, মোকলেছ, ছাত্রনেতা বিজন সিকদার, লামিয়া সায়মন, রেখা বেগম, কাজল দাস ও শ্রমিক নেতা মানিক হাওলাদার প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন নিহত দিপু হালদারের মা, বোন, ভাই, ভাবি স্ত্রী সন্তান সহ পরিবারের বিভিন্ন সদস্য। এ সময় তারা বলেন, বর্তমান সরকারের শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিবেশ বিরাজ থাকার পরেও অপরাধীরা একজন বীর মুক্তিযোদ্ধার শ্রমিক সন্তানকে খুন করে পালিয়ে রয়েছে। অবিলম্বে সকল খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবার ও বক্তারা। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারী নগরীর বাঘিয়া এলাকায় রাতের আধারে ধারালো ছুরি দিয়ে মাদকাসক্ত কুডু মিস্ত্রি কুপিয়ে হত্যা করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT