দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন ৫শ ছাড়িয়েছে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন ৫শ ছাড়িয়েছে - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন ৫শ ছাড়িয়েছে

3:51 pm , January 28, 2022

বিশেষ প্রতিবেদক ॥ করোনা মহামারীর নুন্যতম স্বাস্থ্যবিধি অনুপস্থিতির মধ্যে দক্ষিণাঞ্চলে ২৪ ঘন্টায় সংক্রমন পুনরায় ৫শ ছাড়িয়েছে। এ সময়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো একজন। এর আগে গত বছর ১৩ আগষ্ট এ অঞ্চলে ৪৭৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। শুক্রবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় নগরীতে ১২৪ জন সহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৫০৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় সংখ্যাটা ছিল ৩৬১। এ নিয়ে চলতি মাসের ২৮ দিনে দক্ষিণাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ২০১ জনে। মৃত্যু হয়েছে দুই জনের। আক্রান্ত ও মৃত্যুর এ সংখ্যা গত বছর আগষ্টের পরে সর্বোচ্চ। এ অঞ্চলের সবগুলো জেলাতেই এখন সংক্রমন হার প্রায় ৫০% হলেও পিরোজপুরে তা প্রায় ৬৫%। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারন করতে যাচ্ছে। সবুজ এলাকায় থাকা দক্ষিণাঞ্চল ইতোমধ্যে লাল তালিকায় অন্তভর্’ক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ভোলাতে একজন সহ দক্ষিণাঞ্চলে মোট মৃত্যুর সংখ্যাটা দাড়িয়েছে ৬৮২ জনে। আক্রান্তের সংখ্যা এখন ৪৭ হাজার ৮০১ । আর গত ৪৮ ঘন্টায় আরো ৮৩ জন সহ মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ৯২৫ জন। নগরী সহ দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলার পরিস্থিতিই চরম অবনতির দিকে যাচ্ছে। তবে নগরীর বাইরে পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠির অবস্থা ক্রমশ ভয়াবহ আকার ধারন করছে। এ অঞ্চলের প্রায় সব এলাকাতেই সংক্রমন গত বছরের জুলাই মাসে পর্যায়ে যাচ্ছে। শুক্রবার দুপুরের পূর্ববর্তী ৪৮ ঘন্টায় নগরীতে প্রায় দেড়শ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলের মাত্র ৬% জনসংখ্যার নগরীতে আক্রান্তের সংখ্যা ১২ হাজারে পৌছতে যাচ্ছে। ইতোপূর্বে মৃত্যু হয়েছে ১০২ জনের। এ সময়ে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৩২৮। পটুয়াখালীতে আক্রান্ত হয়েছেন ১১৯ জন । ভোলাতে ১০৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের সাথে মৃত্যু হয়েছে ১ জনের। ৫৬ জন আক্রান্তের সাথে দক্ষিণাঞ্চলের সর্বাধিক মৃত্যু হারের বরগুনাতে আরো একজনের মৃত্যু হয়েছে। পিরোজপুরেও গত ৪৮ ঘন্টায় ১৪৭ জনের দেহে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পিরোজপুর সংলগ্ন ঝালকাঠিতেও এ সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ১০৫ জন। এ নিয়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলোরে মধ্যে বরিশালেই সর্বাধিক ১৯ হাজার ৩৫৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যায়ও বরিশাল শীর্ষে ২৩০ জন। বরিশালের পরেই আক্রান্তের শীর্ষে দ্বীপজেলা ভোলায় সংখ্যাটা ৭ হাজার ১৭৮ জনে উন্নীত হয়েছে। এ জেলায় মারা গেছেন ৯২ জন। পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা এখন ৬ হাজার ৫১১ হলেও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন। পিরোজপুর জেলায়ও আক্রান্তের সংখ্যা এখন ৫ হাজার ৭৫৮। জেলাটিতে মারা গেছেন ৮৩ জন। আর দক্ষিণাঞ্চলের সর্বাধিক মৃত্যুহারের বরগুনাতে ইতোমধ্যে ৪ হাজারর ১১০ জন আক্রান্তের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে। এ অঞ্চলের সর্বাধিক সংক্রমন হারের ঝালকাঠীতেও ইতোমধ্যে ৪ হাজার ৮৮৫ জন শনাক্তের মধ্যে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT