ব্যর্থতার দায় ঢাকতে বার বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে -চরমোনাই পীর ব্যর্থতার দায় ঢাকতে বার বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে -চরমোনাই পীর - ajkerparibartan.com
ব্যর্থতার দায় ঢাকতে বার বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে -চরমোনাই পীর

3:17 pm , January 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশ ও সরকার দলীয় ছাত্র সংগঠন যা করেছে ইসলামী ছাত্র আন্দোলন এই ন্যাকারজনক ঘটনাকে ঘৃনা করে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যদি যৌত্তিক আন্দোলন হয় তাহলে ইসলামী ছাত্র আন্দোলনের সমর্থন থাকবে। ইসলামী ছাত্র আন্দোলন কোন অযৌত্তিক আন্দোলনকে সমর্থন করে না। এমনকি রাতের বেলায় শিক্ষার্থীদের হল খোলা রাখতে হবে তার ও সমর্থন করে না। তিনি এসময় আরো বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা চরম সংকটময় মূহুত্ব পার করছে। রাজনৈতিকভাবে সরকারের ব্যার্থতার দায় ঢাকতে বার বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার মাধ্যমে অদূরদর্শী সিদ্ধান্তের প্রতিফলন ঘটছে। এতে করে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়ছে। যার ভবিষ্যত খুবই ভয়াবহ। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি লক্ষ রেখে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবান জানান। বুধবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলায় ইসলামী ছাত্র আন্দোলনের ২৬ তম জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যতে তিনি একথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছাহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধাক্ষ্য মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল-আমিন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম হুসাইন মৃধা ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোল বাংলাদেশ বরিশাল জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইদ্রিশ আলী,জয়েন্ট সেক্রেটারী মাওলানা জামিলুর রহমান,ইসলামী শ্রমি আন্দোলন বরিশাল জেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিন (রাকন) ডাকুয়া, যুব আন্দোলন বরিশাল জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ সানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি এস.এম তৌহিদ বাসার,বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সরকারী বিএম কলেজ সভাপতি মুহাম্মাদ আব্দুর রহিম সহ বরিশাল জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT