3:47 pm , January 25, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা আক্রান্ত হয়েছেন বরিশাল জেলার নব নিযুক্ত সিভিল সার্জন ও বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও)। বুস্টার ডোজ নেওয়ার পর সিভিল সার্জন ডা. মারিয়া হাসান এবং দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের পর আরএমও ডাঃ মলয় কৃষ্ণ বড়াল করোনা আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জনের পরিবারে তার ১১ বছরের ছোট ছেলে এবং স্ব পরিবারে আক্রান্ত হয়েছেন আরএমও মলয় কৃষ্ণ। সিভিল সার্জন জানান, গত শুক্রবার তার করোনা পজেটিভ আসে। এর পর পরিবারের সবাইকে পরীক্ষা করানোর পর ছোট ছেলেরও করোনা সনাক্ত হয়। বর্তমানে তারা শারীরিক ভাবে অনেকটা সুস্থ আছেন। এদিকে ১৮ ডিসেম্বর করোনা পজেটিভ আসে সদর হাসপাতালের আরএমও ডাঃ মলয় কৃষ্ণ বড়ালের। পরে পরীক্ষা করা হলে পরিবারের সব সদস্যের করোনা পজেটিভ আসে। তবে বর্তমানে তারা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ডাঃ মলয়।
