3:45 pm , January 25, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ মোঃআনিছুর রহমান আনিস শরীফের বড় ভাই মোঃহারুন অর রশীদ শরীফের (৭১) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ধানগবেষনা সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমের জানাজা নামাজ ধান গবেষণা রোড হরযত ওমর (রঃ) সড়ক মিরাবাড়ীর মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অংশ নেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের সদস্য মিল্টন।
