3:06 pm , January 23, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বেসরকারী টেলিভিশন এশিয়ান টিভির নবম বর্ষপূর্তী ও দশম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর শিল্পকলা একাডেমি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রকিবুর রহমান খান,বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সরকারী বরিশাল কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্বাস উদ্দিন, বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ কাইয়ুম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) সনাক বরিশাল জেলা শাখার সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসার মোঃ সাজ্জাদ পারভেজ, বিসিকের উপ মহা ব্যবস্থাপক জালিস মাসুদ, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিমুল করিম। এশিয়ান টিভির বরিশাল ব্যুরো প্রধান আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে এশিয়ান টিভির বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিসহ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
