বিলকিস জাহান শিরিনের মায়ের দাফন সম্পন্ন বিলকিস জাহান শিরিনের মায়ের দাফন সম্পন্ন - ajkerparibartan.com
বিলকিস জাহান শিরিনের মায়ের দাফন সম্পন্ন

3:23 pm , January 21, 2022

যুগ্ম মহাসচিব সরোয়ারসহ নেতৃবৃন্দের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিনের মা জাহানারা বেগমের (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে অনিল্লাহে রাজিউন)। গত বৃহস্পতিবার রাত ২.১০ মিনিটে চিকিৎসাধীণ অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও ৪ ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা ব্রাউনকম্পাউন্ড জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিজলা-মুলাদী থেকে বার বার নির্বাচিত সাবেক এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গু, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা বিএনিপর সাবেক সভাপতি এবায়েদুল হক চান, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি ও মেয়র মজিবর রহমান সরোয়ার, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, জেলা যুবদলের সভাপতি মামুন রেজা, সাধারন সম্পাদক এইচএম তসলিম উদ্দিন, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সহ-সভাপতি আইনজীবী মোর্শেদ মামুন, মহানগর বিএনপির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক এসএম সরোয়ার হোসেন, মহানগর যুবদলের সভাপতি আকতারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আইনজীবী মাজহারুল ইসলাম জাহান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু। এছাড়া শোক প্রকাশ করেছেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দু ছত্তার খান, পৌর বিএনপির সভাপতি আব্দু রব খান, সাংগঠনিক সম্পাদক মনজুর হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খান, পৌর কৃষকদল আহবায়ক আল আমিন রাঢ়ী, সদস্য সচিব মিরাজ হোসেন মুন্সি, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আফজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন-আহবায়ক নজরুল হাওলাদার, পৌর যুগ্ন-আহবায়ক সেন্টু হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান, সদস্য সচিব কবির হোসেন মোল্লা, যুগ্ন-আহবায়ক ইসমাইল সরদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT