3:02 pm , January 20, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দল ও মহানগর যুবদল পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত করেছে। বৃহস্পতিবার আছরবাদ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এসকল কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু ও যুগ্ম সম্পাদক তারেক সোলাইমান। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল মোমেন কোটন, যুগ্ম সম্পাদক রিয়াজ সিকদার, আরমান সিকদার নুন্না, রিয়াজ মাহমুদ মিল্টন সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন সহ-সভাপতি মতিউর রহমান মিঠু। অপরদিকে দলীয় কার্যালয়ে দোতলায় মহানগর যুবদলের আয়োজনে একই কর্মসূচি পালিত হয়। মহানগর যুবদল সহ-সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আহবায় মোঃ মনিরুজ্জামান খান, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক ছাত্র নেতা নাজমুল হোসেন সবির। অনুষ্ঠান সঞ্চলনা করেন যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদ এ্যাড. মাজহারুল ইসলাম জাহান। পরে পৃথকভাবে দুটো অনুষ্ঠানে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়।
