অবশেষে অসুস্থ নুরুর পাশে মানবিক জেলা প্রশাসক অবশেষে অসুস্থ নুরুর পাশে মানবিক জেলা প্রশাসক - ajkerparibartan.com
অবশেষে অসুস্থ নুরুর পাশে মানবিক জেলা প্রশাসক

3:08 pm , January 15, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ কোনো সাংসদ বা নেতা নয় অবশেষে বাকেরগঞ্জ থানাধীন সঠিখোলা গ্রামের অসুস্থ নুরুল ইসলাম জমাদ্দার নুরু এর সহযোগিতায় এগিয়ে এলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। ১৫ জানুয়ারী দুপুরে নুরুল ইসলাম নুরু সম্পর্কে খোঁজখবর নিলেন তিনি এবং একইসাথে সমাজসেবা দপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজকে ডেকে বলে দিলেন সুচিকিৎসা নিশ্চিত করার যাবতীয় পদক্ষেপ নিতে। এর আগে গত ১৩ জানুয়ারী বাকেরগঞ্জ থানাধীন চরামদ্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকন নুরুল ইসলাম জমাদ্দারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করে দিয়ে যান। নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ঘরে পরে ছিলো। অর্থাভাবে তার কোনো চিকিৎসা হচ্ছিল না। পরবর্তীতে চরামদ্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রথম তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে সার্বিক দায়িত্ব নিয়ে বরিশালের জেলা প্রশাসক এগিয়ে আসায় উৎফুল্লতা দেখা যায় অসহায় নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের চোখে মুখে। নুরুল ইসলামের সহধর্মিণী বলেন, জেলা প্রশাসক স্যার আমাদের জন্য ভেবেছেন এটাই অনেক বড় পাওয়া। তিনি আমাদের বিনামূল্যে ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আজীবন এটা স্মরণ রাখবো। একইসাথে তারা কৃতজ্ঞতা জানান শেবাচিম পরিচালক ডাঃ সাইফুল ইসলাম এর প্রতিও। কেননা, সাইফুল ইসলামও ১৫ জানুয়ারী লোক পাঠিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন বলে জানালেন নুরুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT