2:57 pm , January 14, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ স্কুল ছাত্রী লাশ নিয়ে সদর উপজেলার চরকাউয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর এলাকাবাসী এ বিক্ষোভ করে। স্কুল ছাত্রী জুই আক্তার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায়। চরকাউয়া ইউপির পঞ্চগ্রাম সম্মেলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী। জুই দিনার গ্রামের দিন মজুর সেলিম হাওলাদারের কন্যা।
জানা গেছে, তাকে পিছন থেকে ধাক্কা দেয়া যানবাহন চালকের বিচারের দাবীতে এলাকাবাসী লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ এসে এলাকাবাসীকে শান্ত করে।
