3:08 pm , January 13, 2022
এম সাইফুল ইসলাম, বরগুনা ॥ তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুর রাজ্জাক হাওলাদার প্রচার-প্রচারনা করছেন। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার ভোটার, জনগণ ও নেতাকর্মীদের মধ্যে বিশেষভাবে আলোচনার শীর্ষে রয়েছেন। এ বিষয়ে আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে শেখ হাসিনার অনুপ্রেরণায় মূল সংগঠনের নেতাদের দিকনির্দেশনায় দলের কাজ করে চলছি। আমি পদের জন্য দল করি না। কাজেই চাওয়া পাওয়া বলতে কিছুই বুঝি না। তবে দলের কর্মী হিসেবে পচাকোড়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর খেদমতে নিজেকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মধ্যে নির্বাচনী মাঠে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণার কাজ পরিচালনা করে যাচ্ছি। নির্বাচনী মাঠে থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকা মার্কার ভোট ও দোয়া প্রার্থনা করে চলেছি। আওয়ামীলীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই পরিষদের চেয়ারম্যান পদটি বিজয়ী করে তাকে উপহার দিবেন বলে তিনি শতভাগ আশাবাদী।
ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা জানান , ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হরেক রকম লোক প্রার্থী হয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। যাদের অনেকের সঙ্গে ভোটার ও জনগণের কোনো সম্পর্ক নেই। তারা উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা।
পচাকোড়ালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের রয়েছে তৃণমূল নেতাকর্মী ও ভোটারের সঙ্গে গভীর সম্পর্ক। তিনিই সকলের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন। আব্দুর রাজ্জাক হাওলাদারকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হবে। শেখ হাসিনা উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে ভোটার ও জনগণের প্রত্যাশা।
