3:37 pm , January 11, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার (৭১) উপর স্থানীয় আওয়ামীলীগ নেতার নেতৃত্বে ১৪/১৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে এবং একটি হাতের কজি¦ ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মুক্তিযোদ্ধাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি ঘটায় মঙ্গলবার সকালে ঢাকায় নেওয়া হয়েছে।
বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা অভিযোগ করে বলেন, উপজেলার কয়ারিয়া ( বোরাদী গরঙ্গল) বাজারে সোমবার রাত সাড়ে ৮টার দিকে একটি সেলুনে চুল কাটাচ্ছিলেন। এ সময় নলচিড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ শহিদ খানের (৪২) নেতৃত্বে ১৪/১৫ জন সন্ত্রাসী লোহার রড, পাইপ ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করেছে। সন্ত্রাসীরা এক পর্যায়ে পিটিয়ে রক্তাক্ত জখম ও ডান হাতের কজি¦ ভেঙ্গে দেয়। স্থানীয়রা উদ্ধার করে রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে । অবস্থার অবনতি ঘটায় মঙ্গলবার সকালে ঢাকায় নেওয়া হয়েছে।
জরুরী বিভাগের চিকিৎসক জানান, আহতর শরীরে বেদমভাবে পেটানোর ও জখমের চিহ্ন রয়েছে এবং একটি হাতের কজি¦ ভেঙ্গে গেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নলচিড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোঃ শহিদ খান বলেন, হামলা সম্পর্কের্ আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বিএনপি নেতা। কতিপয় যুবক হামলা করলে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে সে আহত হয় বলে শুনেছি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
