3:36 pm , January 11, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মঙ্গলবার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে । সমিতির নির্বাচন উপ পরিষদের আহবায়ক আফজালুল করিম এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বরিশাল জেলা আইনজীবী সমিতির ভোট হবে। ওই দিন ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেয়া হবে। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকবে। এ জন্য আগামী ২৩ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরন করা হবে। ২৫ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। ২৬ জানুয়ারি বুধবার প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ৩০ জানুয়ারি রবিবার বেলা ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ৩১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ২০(ক) (খ) (গ) ও (ঘ) ধারায় উল্লেখিত নির্বাচনী আচারনবিধি অংশগ্রহনকারী প্রার্থীদের অবশ্যই মেনে চলতে হবে। কোনক্রমেই তা লঙ্ঘন করা যাবে না বলে তফসিলে উল্লেখ করা হয়। গঠনতন্ত্র মতে ২০ (ক) প্যানেল ভিত্তিক নির্বাচন করা যাবে না এবং কোন পোষ্টার, প্রচারপত্র, প্ল্যাকার্ড, মাইক্রোফোন, মিছিল বা আইন পেশার সম্মানের সাথে অসঙ্গতিপূর্ণ করতালি বা শব্দ সহকারে শ্লোগানের মাধ্যমে প্রচার কার্য পরিচালনা করা যাবে না। সমিতির কোন সদস্য নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় নিয়োজিত হতে চাইলে নির্বাচন উপ পরিষদের অনুমতি নিতে হবে। নির্বাচনী বুথে কোন অবস্থায় মোবাইল ফোন, ক্যামেরা ব্যবহার করতে পারবে না। একই ভাবে ভোটার ব্যতীত কেউ অনধিকার প্রবেশ করে নির্বাচনের পরিবেশ বিঘিœত করতে পারবে না। প্রবেশ করলে তাৎক্ষনিকভাবে তার ভোট নির্বাচন উপ-পরিষদ বাতিল করিতে পারবে। নির্বাচনের শৃংখলার স্বার্থে কোন প্রার্থীর পক্ষে কোন এজেন্ট নিয়োগ করতে পারবে না। প্রার্থীগন প্যানেল ভিত্তিক পরিচিতি সভা করিতে পারবে না।
