কাঠালিয়ায় খাল দখল করে দোকান নির্মান কাঠালিয়ায় খাল দখল করে দোকান নির্মান - ajkerparibartan.com
কাঠালিয়ায় খাল দখল করে দোকান নির্মান

3:19 pm , January 11, 2022

মো. শফিকুল ইসলাম রাসেল, কাঠালিয়া ॥ কাঠালিয়া কালভার্ট দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছ। মঙ্গলবার কাঠালিয়া থানার পাশে খাল আটকে কালভার্টের উপর দোকান ঘর নির্মান করা হচ্ছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। অচিরে খালে জলাবদ্ধতা দেখা দিবে। স্থানীয় বাসিন্দা বাবুল অধিকারী জানান, স্থানীয় হরনাম অধিকারীর ছেলে শুভংকর অধিকারী ওই দোকান নির্মান করছে। জমির মুল মালিক হলেন আশিষ অধিকারী। দোকান নির্মানের অর্থ দিয়েছেন তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের শিক্ষক হিরন। বাবুল অধিকারী আরো জানান, পানি প্রবাহের জন্য ঘরের নিচে ফাঁকা রাখা হয়েছে। এ বিষয়ে বিদ্যুতের আবাসিক প্রকৌশলী দীপক মিস্ত্রি বলেন, থানার প্রাচীরের পাশে রাস্তার মোড়। তাই সেখানে জমি রেখে ঘর নির্মান করা উচিত ছিলো। কালভার্টের উপরে ঘর নির্মাণ করার নিয়ম নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT