হিজলায় জমি দখল নিয়ে সংর্ঘষে আহত-৫ হিজলায় জমি দখল নিয়ে সংর্ঘষে আহত-৫ - ajkerparibartan.com
হিজলায় জমি দখল নিয়ে সংর্ঘষে আহত-৫

2:26 pm , January 9, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংর্ঘষে ৫ আহত হয়েছে। আহতরা হিজলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। জানা যায় শনিবার দুপুর ১ টায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কুলারগাও গ্রামের মন্নান বেপারী বাড়ির সামনে এ সংর্ঘষ হয়। এতে দুপক্ষের লাল মিয়া মেলকার (৪৫), পেয়ারা বেগম (৪০), মোজ্জামেল সরদার (২০) ও আলমগীর সরদারসহ (৩৫) কয়েকজন গুরুতর আহত হয়। আহত লাল মিয়া মেলকার জানায়, স্থানীয় জমির মালিক মোবারক হোসেন থেকে প্রায় ২০ বছর ধরে খাজনা দিয়ে জমি চাষাবাদ করেন। দুই বছর পূর্বে মোবারক হোসেন থেকে ৪ বছরের অগ্রিম খাজনা দিয়েছি। কিছুদিন আগে স্থানীয় সুলতানের ছেলে আলমগীর এসে জমির ফসল তুলতে বাধা দেয়। তখন বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করা হয়। গত ৮ জানুয়ারী সকালে আলমগীর তাদের দলবল নিয়ে জমি চাষাবাদ করতে আসে। তখন বাধা দিলে তাকে ও স্ত্রীকে মারধর করেছে। এ ঘটনায় আলমগীর হোসেন সরদার জানায়, মোবারক হোসেন থেকে জমি টাকা দিয়ে বন্ধক নিয়েছি। সে জমি চাষাবাদ করতে পিঠিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে জমি মালিক মোবারব হোসেন বলেন, আমি দুজনকে জমি ভাগ করে ভোগ দখল করার জন্য বলেছি। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন জমি দখল নিয়ে সংর্ঘষের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT