লালমোহনে বাস খাদে পড়ে পথচারীসহ ৩০ যাত্রী আহত লালমোহনে বাস খাদে পড়ে পথচারীসহ ৩০ যাত্রী আহত - ajkerparibartan.com
লালমোহনে বাস খাদে পড়ে পথচারীসহ ৩০ যাত্রী আহত

2:57 pm , January 8, 2022

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পথচারীসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে ভোলা-চরফ্যাসন মহাসড়কের বেদরকারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। আহত এসব যাত্রীরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন। সকালে চরফ্যাসন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে দুর্ঘটনা কবলিত বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ বাস উদ্ধারের জন্য মালিক সমিতির সাথে কথা বলা হয়েছে বলে জানিয়েছে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ। তিনি বলেন, এ ঘটানায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে বাস উদ্ধারের পরে দেখা যাবে ভিতরে কেউ আটকে মারা গিয়েছে কিনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT