মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধে এক পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধে এক পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম - ajkerparibartan.com
মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধে এক পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

2:56 pm , January 3, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ মির্জাগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের চাকরখালি গ্রামে ও বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের মৃত চান মল্লিকের ছেলে মনির মল্লিক, ইতি আক্তার ও নাজমা বেগম। হামলার বিষয়ে আহত মনির মল্লিক বলেন, সন্ধ্যা সাড়ে সাতটায় মির্জাগঞ্জ উপজেলার চাকরখালি গ্রামের একটি সেলুনে ছিলাম। এ সময়ে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে প্রতিপক্ষ। এ সময় তাকে বাচাতে পরিবারের পুরুষ সদস্যরা চাকরখালি বাজারে আসে। এ সুযোগে প্রতিপক্ষ বসতঘরে প্রবেশ করে ভাবি নাজমা বেগম ও ইতি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে। এদিকে মনিরের বড় ভাই বাদল মল্লিক জানান, হামলার ঘটনায় জড়িত স্থানীয় বাসিন্দা হায়দার মল্লিক, কামাল মল্লিক,স্বপন মৃধা, সামছের মল্লিক, ওমর ফারুক, সোহরাব মৃধা, হাসেম মল্লিকের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT