জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির অবস্থান কর্মসুচী ও স্মারকলিপি পেশ জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির অবস্থান কর্মসুচী ও স্মারকলিপি পেশ - ajkerparibartan.com
জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির অবস্থান কর্মসুচী ও স্মারকলিপি পেশ

3:03 pm , December 28, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ বিভিন্ন দাবীতে অবস্থান কর্মসুচী পালন ও স্মারকলিপি দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা। গতকাল মঙ্গলবার বরিশাল সার্কেল কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী পালন করে। অবস্থান কর্মসূচিতে বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ কামাল হোসাইন, আঞ্চলিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোঃ সোহের রানা ও যুগ্ম সদস্য-সচিব মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে তাদের দাবি তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রীর বরাবরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। জনস্বাস্থ্য প্রকৗশল ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘ ১৬ বছর ধরে উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদের কর্মকর্তাদের গ্রেডেশন তালিকা হালনাগাদ করা, চাকুরিবিধি লংঘন করে সহকারি প্রকৌশলীদের (নন-ক্যাডার) ক্যাডারে অন্তর্ভুক্তির প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করা ও এক তৃতীয়াংশে সহকারী প্রকৌশলী (ক্যাডার) পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি অবিলম্বে নিশ্চিতকরণসহ সাত দফা দাবীতে এ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তারা সমাবেশ করার কথাও জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT