কাঠালিয়ায় খাদ্য বান্ধব কর্মসুচীর চাল কম দেয়ার অভিযোগ কাঠালিয়ায় খাদ্য বান্ধব কর্মসুচীর চাল কম দেয়ার অভিযোগ - ajkerparibartan.com
কাঠালিয়ায় খাদ্য বান্ধব কর্মসুচীর চাল কম দেয়ার অভিযোগ

3:02 pm , December 28, 2021

কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়ায় খাদ্য বান্ধব কর্মসুচির চাল কম দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বেশিরভাগ ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের পরিচালিত এ কর্মসুচীর চাল দুই থেকে তিন কেজি করে কম দেয়া হচ্ছে। উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নে গিয়ে দেখা গেছে, সুবিধাভোগীদের ৩০ কেজি করে চালের পরিবর্তে ২৭/২৮ কেজি করে চাল দেয়া হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, কখনো কখনো এর চেয়েও কম দেয়া হয়। এ বিষয়ে চেঁচরীরামপুর ইউনিয়নের চেয়ারম্যা হারুন আর রশিদ জানান, মেম্বার গিয়ে উপজেলা গোডাউন থেকে চাল এনেছে। সেখান থেকে যেভাবে আনা হয়েছে, সেইভাবেই দেয়া হচ্ছে।
উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার নাজমুল হোসেন জানান, গোডাউন থেকে চাল ওজন করে বস্তা ভর্তি করে রাখা হয়। পরিষদের প্রতিনিধি এসে চাল নিয়ে যায়। কম হবার কোনো সুযোগ নাই।
এ বিষয়ে শৌলজালিয়া ইউনিয়ের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বলেন, গোডাউন থেকে চাল ওজন করে আনেন। তার ইউনিয়নের সকল সুবিধা ভোগীরা ৩০ কেজি করে চাল পাচ্ছে।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, কোনো ইউনিয়নে যদি সুবিধা ভোগীদের ৩০ কেজির কম চাল দিয়ে থাকে, তাহলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT