বাবুগঞ্জে প্রার্থীর খিচুড়ি পার্টি পন্ড করলেন এসিল্যান্ড বাবুগঞ্জে প্রার্থীর খিচুড়ি পার্টি পন্ড করলেন এসিল্যান্ড - ajkerparibartan.com
বাবুগঞ্জে প্রার্থীর খিচুড়ি পার্টি পন্ড করলেন এসিল্যান্ড

2:58 pm , December 23, 2021

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জের চাঁদপাশা ইউপি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি পার্টি ও জনসভার আয়োজন করেছিলেন এক প্রার্থী। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি-এসিল্যান্ড) ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় তা পন্ড করে দেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাশা ইউপির ৩ নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের প্রার্থী ও বর্তমান মেম্বর মোঃ জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এসিল্যান্ড মো. মিজানুর রহমান জানান, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী জাকির হোসেন তার বাড়িতে প্রায় ২ হাজার লোকের খাবার আয়োজন করেন। তাই তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা) ২০১৬ মতে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৪ ডেগ বিরিয়ানী মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করে স্থানীয় এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন, বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তবে প্রার্থী মোঃ জাকির হোসেন বলেন, আমি আমার কর্মী সমর্থকদের জন্য প্রচার প্রচারণা শেষে খাওয়ানোর জন্য খিচুড়ি রান্না করেছিলাম। কিন্তু প্রতিপক্ষরা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে আয়োজন পন্ড করে দিয়েছে তারা। তিনি এতে ক্ষোভ প্রকাশ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT