2:12 pm , December 21, 2021
অধিনায়ক সাকিব ॥ কোচ সুজন
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) “ফরচুন বরিশাল” দলের মালিকানা অর্জন করেছেন ফরচুন গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান মিজানুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড “ফরচুন বরিশাল” দলের মালিকানা ফরচুন গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানকে দিয়েছেন। “ফরচুন বরিশাল” এর মালিকানা অর্জন করায় বরিশালবাসী ও বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি জানিয়েছে আগামী বিপিএলে “ফরচুন বরিশাল” দলের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। দলের কোচের দায়িত্বে থাকবেন খালেদ মাহমুদ সুজন। এছাড়া “ফরচুন বরিশাল” দলের কোচিং প্যানেলে থাকবেন প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম। এ দলে আরো থাকবেন দেশের ও বিদেশের বিখ্যাত ক্রিকেটারগন।
