2:27 pm , December 20, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর পুলিশের (বিএমপি) মাসিক কল্যান সভা হয়েছে। গতকাল সোমবার পুলিশ লাইন্স ড্রিলসেটে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আমাদের প্রাপ্তি অনেক, আগের মতো দৈনদশা আর নেই। পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোঠায় আনতে আমরা অনেকটাই এগিয়ে আছি, এই অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আইজিপির নির্দেশনা বাস্তবায়নে সাধারণ মানুষের দ্বারে দ্বারে সেবা পৌছে দিতে গ্রহণযোগ্য পুলিশিং ধরে মাঠে থাকতে হবে, নিষ্ঠার সাথে জনগণের পাশে থাকতে হবে । সভার শুরুতেই সভাপতি বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। সভা শেষে অবসরে যাওয়া আরআই মো. মোবাক্ষের হোসেনকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ কমিশনার। এ সময় তাঁর সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের ভূয়সী প্রশংসা করে পুলিশ কমিশনার বলেন, পুলিশ কর্মকর্তা মোবাক্ষেরগণ আমাদের সমৃদ্ধ করে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের দক্ষতা, শিক্ষা ও অর্জন আমাদের কাজে লাগাতে হবে, ড্রিল প্রশিক্ষণ আরও বাড়াতে হবে। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অফিসারদেরকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। সভার সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) নাসরিন জাহান। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) প্রলয় চিসিম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস্) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আশরাফ আলী ভূঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ রাসেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
