দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন যুবলীগ চেয়ারম্যান পরশ দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন যুবলীগ চেয়ারম্যান পরশ - ajkerparibartan.com
দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন যুবলীগ চেয়ারম্যান পরশ

2:26 pm , December 19, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ দুই দিনের সফরে আজ বরিশালে আসছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বিমান যোগে আজ রোববার সকালে তিনি এসে পৌছুবেন। বরিশাল বিমান বন্দরে তাকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে যুবলীগসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ।
মহানগর যুবলীগ নেতা রফিকুল ইসলাম খোকন বলেন, সকালে বরিশাল পৌছার পর যুবলীগ চেয়ারম্যান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা সাহান আরা বেগমের কবর জিয়ারত করবেন। এরপর তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজাড়িত নগরীর ত্রিশ গোউাউন এলাকায় পাক নির্যাতন কেন্দ্র বধ্যভুমিতে নির্মিত স্মৃতি ৭১ পরিদর্শন করবেন। পরে তিনি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি জেলা যুবলীগের সম্মেলনে যোগ দেবেন। সোমবার পটুয়াখালী অবস্থান করবেন তিনি। কাল মঙ্গলবার সকালে তিনি বরগুনায় যাবেন। সেখানে বরগুনা জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন শেষে ওই দিনই তিনি বরিশাল ফিরে আসবেন। পরে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এ্যাড. খোকন আরো জানান, যুবলীগের চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো তার আগমনকে স্মরনীয় করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT