5:19 am , December 19, 2021
খবর বিজ্ঞপ্তি ॥ গত বুধবার (১৫ ডিসেম্বর) দৈনিক আজকের পরিবর্তনের প্রথম পাতায় প্রকাশিত “বাউফলে সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজের বিরুদ্ধে নালিশি মামলার আবেদন” “সাক্ষী এ্যাড. নানক-ভুলুসহ ১০জন” শীর্ষক সংবাদের একটি অংশের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, এই সাক্ষীর বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তাকে সাক্ষী করা হবে এই বিষয়েও অবগত করা হয় নাই। তিনি বলেন, এই ধরনের বিষয়ে আমার সাথে আলোচনা না করে আমার নাম দেওয়া শোভনীয় হয়নি। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড না করার জন্য অনুরোধ জানিয়েছেন এ্যাড. জাহাঙ্গীর কবির নানক।
