কাশিপুরে ভুয়া ওয়ারিশ সেজে জমি দখল চেষ্টার ঘটনায় র‌্যাবের কাছে অভিযোগ কাশিপুরে ভুয়া ওয়ারিশ সেজে জমি দখল চেষ্টার ঘটনায় র‌্যাবের কাছে অভিযোগ - ajkerparibartan.com
কাশিপুরে ভুয়া ওয়ারিশ সেজে জমি দখল চেষ্টার ঘটনায় র‌্যাবের কাছে অভিযোগ

3:04 pm , December 18, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ কাশিপুরের কলাডেমায় মেম্বর চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ভুয়া ওয়ারিশ সেজে জমি দখলের বিষয়ে র‌্যাবের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর সান্টু লাল দাস ও স্বাক্ষী আলমগীর তালুকদার বরিশাল র‌্যাব ৮ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
র‌্যাব ৮ এর অধিনায়ক বরাবরে প্রেরিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সন্তোষ কুমার দাস নামের এক ব্যক্তি ২০১৬ সালের ১ মার্চ কেওড়া ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে একখানা ওয়ারিশ সনদ পাওয়ার জন্য আবেদন করেন। উক্ত আবেদন পত্রে তদন্ত, সুপারিশ ও স্বাক্ষীর ঘরে জাল করে আবেদন পত্রটি তৈরী করেন। যেখানে ওয়ার্ড মেম্বর হিসাবে সান্টু লাল দাস ও স্বাক্ষী আলমগীর তালুকদারের স্বাক্ষর জাল করা হয়। কিন্তু বাস্তবে ওই ওয়ারিশ সনদ আবেদনে কোন স্বাক্ষর দেননি। এর আগে ইউপি চেয়াম্যান লিখিত ভাবে জানিয়েছেন যে ওয়ারিশ সনদে তিনি স্বাক্ষর দেননি। তার স্বাক্ষরও জাল করা হয়েছে।
প্রসঙ্গত স্বাক্ষর জাল করে ভুয়া ওয়ারিশপত্র তৈরী করে কাশিপুরের কলাডেমায় ২০৮৫ মৌজার ৬৫৫ নং খতিয়ানের শত বছর ধরে ভোগ দখলে থাকা ৯০ শতাংশ জমি অবৈধ ভাবে দখলের চেষ্টা চালাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। যারা ইতিমধ্যে মালিকানা দাবী করে জমিতে সাইনবোর্ড সাটিয়ে দিয়েছে। যা নিয়ে বরিশাল আদালতে মামলা চলমান রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT