রক্তদাতাদের হাতে শ্রদ্ধার ফুল রক্তদাতাদের হাতে শ্রদ্ধার ফুল - ajkerparibartan.com
রক্তদাতাদের হাতে শ্রদ্ধার ফুল

3:05 pm , December 17, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ প্রয়োজনে আপনার পাশে, ভয় নেই রক্তের সংকটে এই স্লোগানে বরিশালে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং, ডেন্টাল চেক-আপ, শীত বস্ত্র বিতরন, করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রি মাস্ক বিতরণ করেছে ব্লাড ডোনেশন গ্রুপ, রক্তদানের অপেক্ষায় বরিশাল (আরওবি)। বৃহস্পতিবার আরওবি’র পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক করেন সমাজ সেবক “রোটারিয়ান মাহামুদুল হক খান মামুন, রোটারিয়ান মোঃ হালিম ভূইয়া, রোটারিয়ান কাজী মিরাজ মাহমুদ, রক্তদানের অপেক্ষায় সংগঠনের সহ-প্রধান সমন্বয়ক মোঃ রাজ মাহমুদ খান ও সকল সমন্বয়ক বৃন্দ। অনুষ্ঠানে ৪৭৬ জনের ব্লাড গ্রুপিং, ৮৩ জন মানুষের ডেন্টাল চেকআপ , ২৩৫ জনের জন্য শীত বস্ত্র এবং ৪৫০ টি মাক্স ফ্রি বিতরণ করা হয়। আরওবি’র ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন সমন্বয়ক শুভ আচার্য্য কাব্য, নুসরাত জাহান সুমা, তানজিন নাহার বৃষ্টি, রাসেদ ইসলাম, সুজন মীর, লামিয়া এবং ডাঃ ইকবাল হোসাইন আমান ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT