শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন - ajkerparibartan.com
শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

2:45 pm , December 14, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ নানা কর্মসুচীর মাধ্যমে নগরীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসুচী পালন শুরু করা হয়। গতকাল মঙ্গলবার দিনটি পালনে প্রথম প্রহর থেকে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় পাক বাহিনীর নির্যাতন কেন্দ্র বধ্যভুমি স্মৃতি ৭১ এ শ্রদ্ধা নিবেদন শুরু হয়। দিনভর সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পন করেছেন। সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়রের পক্ষে বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন। এ সময় তার সাথে ছিলেন প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, এ্যাড রফিকুল ইসলাম খোকন ও আয়েশা তৌহিদ লুনা প্রমুখ। এর পরেই শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, জেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদর, জেলা কৃষক লীগ সভাপতি এ্যাড. সাইফুল আলম গিয়াস, শাহাব আহমেদ, এ্যাড. কাউয়ম খান কায়সার, জাকির হোসেন প্রমুখ। এছাড়াও একই সময় মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, মহানগর নেতা আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকালে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দার। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন ডিআইজি মো. আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলম চিসিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন।
বেলা সাড়ে ১১টায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, মাহমুদুল হক খান মামুন, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, কাউন্সিলর হুমাউন কবির, কাউন্সিলর শরীফ মোহাম্মদ আনিসুর রহমান, আমির হোসেন, রুপাতলী বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি সুলতান মাহমুদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে শ্রদ্ধা নিবেদন করে মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর স্বেচ্ছাসেবক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সম্পাদক মসিউর রহমান মঞ্জু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আলতাফ মাহমুদ সিকদার, সাবেক কাউন্সিলর হাবিুর রহমান টিপু, খন্দকার আবুল হাসান লিমন, আনম সাইফুল ইসলাম আজিম, জেলা যুবদল সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে মহানগর মহিলা দলের শামিমা আকবরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পর্যায়ক্রমে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছেন।
এছাড়াও দিনটি পালনে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সদর রোড দলীয় কার্যালয়ে বিকেলে আলোচনা সভা হয়েছে। একইভাবে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়েছে। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা। দিনটি পালনে দোয়া মোনাজাত করেছে দক্ষিন জেলা বিএনপি। দলীয় কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মজিবর রহমান নান্টু, সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুলসহ নেতৃবৃন্দ।
দিনটি পালনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে শোক র‌্যালি বের করা হয়। পরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। পরে বরিশাল বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। শিক্ষক সমিতির সভাপতি ড. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ। সভাটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় বিশ^াস। এছাড়াও দিবসটি উপলক্ষে দুপুরে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT