3:45 pm , December 13, 2021
শহীদ খান স্মরণে স্মরণ সভায় ছোট ভাই সচিব টিপু
নিজস্ব প্রতিবেদক ॥ আশির দশকের জনপ্রিয় ছাত্রনেতা বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও আওয়ামীলীগ নেতা শহীদ খানের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরন সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সোহেল চত্বরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ স্বরন সভা হয়। সভায় অতিথি ছিলেন শহীদ খানের ছোট ভাই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান (টিপু)। তিনি বলেন, সকলের সাথে মিলেমিশে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার অসম্ভব ক্ষমতা ছিলো দাদার মধ্যে। তাকে আমরা পরিবারের সদস্যরা তেমন একটা পাইনি। তিনি বেশীরভাগ সময় রাজনীতির জন্য ঘরের বাইরে থাকতেন। তিনি বড় ভাইকে স্বরন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন আমার মনে হয় আমার ভাই এখনো আমাকে ছায়া দিচ্ছেন। আজ আমার যত পরিচিতি সব কিছু তার অবদান। স্বরন সভায় আগত বক্তারা বলেন, ৭৫ এর ১৫ আগষ্টের পর যখন ছাত্রলীগের নাম নেওয়া নিষিদ্ধ ছিলো। সেই সময়ে শহীদ খান ছিলেন সক্রিয়। তারা আরো বলেন, বর্তমান সময়ে ছাত্র নেতারা রাজনীতি করেন ক্ষমতার জন্য, অর্থের জন্য। কিন্তু শহীদ খান ছাত্র রাজনীতি করেছেন ছাত্রদের জন্য। তিনি পকেটের টাকা দিয়ে অস্বচ্ছল ছাত্রদের ভর্তি করেছেন, বই কিনে দিয়েছেন। তার বৈশিষ্ট্য এখনকার ছাত্র নেতাদের মধ্যে দেখা যায় না।
বরিশাল আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. কে বি এস আহমেদ কবীরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৮০ দশকের ছাত্র সংগ্রাম পরিষদেও নেতা এ্যাড. হিরন কুমার দাস, মোজাম্বেল হক ফিরোজ, এ্যাড. সাইফুল গিয়াস, এ্যাড. আবদুল হাই মাহবুব ও শহীদ খানের মেয়ে শ্যামলী। স্বরন সভা শেষে মরহুমের আতœার মাগরিফরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে মুসলিম গোরস্থানে শহীদ খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ কবর জিয়ারত করা হয়।
