3:29 pm , December 13, 2021
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন সভাপতি ও সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবু হাসান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার নির্বাচন শেষে রাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. নজরুল ইসলাম হাওলাদার। অপর বিজয়ীরা হচ্ছেন- সহ সভাপতি মো. জসিম উদ্দিন, সহ সাধারন সম্পাদক মো. নাদিম মল্লিক, কোষাধ্যক্ষ মো. উম্মাতুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক মো. হাসিব মিয়া, দপ্তর সম্পাদক মুহাম্মদ এনামুল হক গাজী, সমাজকল্যান, ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রাহাত, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: নুসরাত জাহান, কার্যকরী সদস্য ডা. মো. তানজিম হোসেন, রফিকুল ইসলাম সেরনিয়াবাত, ও মো. সোলায়মান খান। এছাড়া প্রচার সম্পাদক পদে সৈয়দ বাহাউদ্দিন ও দাদন মজুমদার সমান ভোট পাওয়ায় লটারীতে দাদন মজুমদার বিজয়ী হন।
