মঠবাড়িয়ায় চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ! মঠবাড়িয়ায় চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ! - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ!

3:20 pm , December 10, 2021

 

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় আসাদুল (৬) নামে এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই শিশুটির পিতা রাসেল খান (৪০) জানান, তার ছেলে আসাদুরকে সামান্য জ্বরসহ শুক্রবার সকাল ৬ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় ডাক্তার উপরে নার্স রুমে যান। সেখানে নার্সরা তার সাথে কোন কথা না বলে ধমক দিয়ে চলে যেতে বলে। অনক সময় পর ডাঃ রাকিবুর রহমান এসে প্রেসক্রিপশন করেন ও একটি স্যালাইন পুশ করেন। এর পরে শিশুটির খিচুনী শুরু হলে তিনি আবারো ডাক্তারের কাছে গেলে ঔষধের নাম লিখে দেয়। ওই ঔষধ খাওয়ানোর পরে শিশুটি ঘুমিয়ে থাকে বা মৃত্যুর কোলে ঢলে পরে আমরা বুঝতে পারিনি। বেলা ১২ টার দিকে ডাক্তার এসে ই.সি.জি করে বলে আপনার শিশুটি মারা গেছে।
এ ব্যাপারে ডাঃ মো. রাকিবুর রহমান বলেন, শিশুটি অবস্থা খুবই সংকটাপন্ন ছিলো। এ উপসর্গের রোগী অধিকাংশই মারা যায়।
ডাক্তারের অবহেলা বা ভুল চিকিৎসার ব্যাপরে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে সিসি ফুটেজ ও রেকর্ড তদন্ত করে বিধি মোতাবেক ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT