পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত - ajkerparibartan.com
পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

3:17 pm , December 10, 2021

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বাদুরতলা এলাকায় রাতে একদল দস্যু অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে রাতে পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে দস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক জলদস্যু গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে, তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি জলদস্যু বলে জানা গেলেও তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। তার মরদেহ পাথরঘাটা থানায় রাখা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT