2:56 pm , December 8, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউপির তালতলী বাজার এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার কাউনিয়া থানা পুলিশের একটি দল ওই অভিযান করেছে। আটক মাদক বিক্রেতা হলো মিজান। সে শায়েস্তাবাদ ইউপির হবিনগর গ্রামের বাসিন্দা। কাউনিয়া থানার ওসি (তদন্ত) মো. সগীর হোসেন জানিয়েছে, তালতলী বাজার এলাকার এক ভাড়া বাসায় থেকে ইয়াবা বিক্রয় করতো। গোপনে এ খবর পেয়ে দুপুরে অভিযান করা হয়। এ সময় এক হাজার পিস ইয়াবাসহ মিজানকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
