বাবুগঞ্জ দেহেরগতিতে খাদ্য সহায়তা বিতরন বাবুগঞ্জ দেহেরগতিতে খাদ্য সহায়তা বিতরন - ajkerparibartan.com
বাবুগঞ্জ দেহেরগতিতে খাদ্য সহায়তা বিতরন

3:17 pm , July 16, 2021

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে দেহেরগতি ইউনিয়ন রাহুত কাঠি বন্দরে ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, তেল ও এক কেজি লবন। এ সময় সকলের কাছে মাস্ক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মাসুম রেজা, উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম আবু সুফিয়ান হাওলাদার প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT