3:14 pm , July 16, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মুখে এক বেলা খাবার তুলে দিতে রোটারী ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন আহারের সহযোগীতায় নগরীর পুলিশ লাইন রোডে যাত্রা শুরু করেছে মেহমান খানা। গতকাল শুক্রবার মেহমান খানার উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার মোঃ নাজমূল হুদা, রোটারি ক্লাব অফ বরিশাল মেট্রোপলিটন প্রেসিডেন্ট হাসনাইন চৌধুরী, রোটারি ক্লাব অফ নিউ সিটি বরিশালের প্রেসিডেন্ট ও দৈনিক প্রথম সকাল এর সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন, রোটারি ক্লাব অব গ্রেটার বরিশালের প্রেসিডেন্ট মোঃ হালিম ভুইয়া, এডভাইজার রোটারি ক্লাব এফএম আনোয়ারুল হক, ব্যবস্থাপনা পরিচালক আহার মফিজুল ইসলাম মিলন, সভাপতি আহার জেএইচ আল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক আহার আকাশ কর্মকার প্রমুখ।
উদ্যোক্তারা জানিয়েছে, রোটারী ক্লাব অফ বরিশাল মেট্রোপলিটন, রোটারী ক্লাব অফ নিউ সিটি বরিশাল, রোটারী ক্লাব অফ গ্রেটার বরিশালের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন আহারের সহযোগিতায় লক ডাউনে ক্ষুধার্ত মানুষের মুখে এক বেলা খাবার তুলে দিতে মেহমান খানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রতি সপ্তাহের শুক্রবার রাতে নগরীর দরিদ্র অসহায় অভুক্ত মানুষের মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হবে। বিতরন কার্যক্রম পরিচালনা করবে আহার । এছাড়া আহার সংগঠন এর পক্ষ থেকে নগরীর ভবঘুরে পাগলদের মাঝেও খাবার বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে জেলা প্রশাসক ২শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরন করেন।
