রূপাতলী বাস টার্মিনালের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপাতলী বাস টার্মিনালের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - ajkerparibartan.com
রূপাতলী বাস টার্মিনালের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

3:13 pm , July 16, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রূপাতলী বাস টার্মিনালের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বরিশাল সিটি কর্পোরশেন (বিসিসি)। গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বুলড্রোজার দিয়ে ওইসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে থাকা স্বপন কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে রূপাতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিলো কিছু মানুষ। তাদের কারণে বাস যাত্রীদের চলাচলে সমস্যা হতো। এছাড়া সিটি কর্পোরেশন বঞ্চিত হতো রাজস্ব আদায় থেকে।এ কারণে তাদের বারবার নোটিশ দেয়া হয় অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য। তারা নোটিশে কর্নপাত না করায় বুলড্রোজার দিয়ে ২ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন বিসিসির টাউন প্লানার সানজিদ আহমেদ এবং রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার।’’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT